চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা ফ্লাইওভার থেকে কাউসার আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে তিনটার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কাউসার নগরের আকবর শাহ থানা শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল কাশেমের ছেলে কাউসার নগরের বিএসআরএম কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ছাত্রলীগের সাবেক ও বর্তমান কিছু নেতাকর্মী বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে কাউসারকে অপহরণের পর হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করছেন তারা।
তবে পুলিশ এই দাবিকে ভিত্তিহীন ও প্রপাগান্ডা হিসেবে উল্লেখ করেছে। পাহাড়তলী থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে, কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তীব্র মানসিক হতাশায় ভুগছিলেন। পারিপার্শ্বিক আলামত পর্যালোচনায় পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।
মরদেহটি ইতিমধ্যে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে। এদিকে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!