ঝোড়ো বৃষ্টি ও প্রচণ্ড দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৩টা ২০ মিনিট থেকে এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আব্দুস সালাম ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি ও ঘাট সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করেই পাটুরিয়া ও দৌলতদিয়া এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে এবং নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। মাঝপদ্মায় থাকা ফেরিগুলোকে সাবধানে তীরে ভিড়তে বলা হয়েছে।
এদিকে লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী জানান, নদী উত্তাল থাকায় ও প্রচণ্ড ঝড়ের কারণে যাত্রীনিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে লঞ্চ চলাচলও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে।’
হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাটের উভয় প্রান্তে কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। এতে বিপাকে পড়েছেন ঘরমুখী যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!