বিশ্বব্যাংকের সহায়তায় ও ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনার (সিডিপি) আওতায় পাবনা পৌরসভায় ‘ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) অধীনে এই কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার (১৩ মে) সকালে পাবনা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন।
কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিম অঞ্চলের সংযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রথম পর্যায়ে ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় দুই কোটি ১০ লাখ মানুষ, যার অর্ধেকই নারী।
প্রকল্পের আওতায় রাস্তা, ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, আধুনিক বাস টার্মিনাল, বর্জ্য ডাম্পিং স্টেশন ও সুপার মার্কেট নির্মাণসহ আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে পরিবেশগত সুরক্ষা ও নারীর অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, এলজিইডির পরিবেশবিদ ও টিম লিডার আহসান ইমাম, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ, হাসিবুল হক এবং পরিবেশবিদ মাহমুদা খাতুন।
পাবনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামানের সমন্বয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়দুল হক, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, যুবদল নেতা তসলিম হাসান খান সুইটসহ টিএলসিসির সদস্যরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!