পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সালাম (৩০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে উপজেলার দেবনগর ইউনিয়নের ঝাড়বাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম ওই গ্রামের মো. শমসের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) রাতে অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরেন আব্দুস সালাম। রাত ১১টার দিকে বাড়ির গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!