চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের মোবাইল ফোন ও নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বুধবার (১৩ মে) ভোরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘চামুচা আমবাগান’ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে তল্লাশি চালিয়ে বিজিবি ৪টি আইফোন, ১টি মোটোরোলা ফোল্ডিং ফোন, ১টি স্যামসাং এবং ৪৮টি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলসহ মোট ৫৪টি হ্যান্ডসেট উদ্ধার করে। এছাড়া ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯ হাজার ৪৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব চালানের মোট সিজার মূল্য ৬৮ লাখ ৫৪ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন জানায়, উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং মাদকদ্রব্য ভোলাহাট থানায় আইনগত প্রক্রিয়া শেষে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!