চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
আটক ব্যক্তির নাম মো. জয়নাল হক টুলু (৪৫)। তিনি ওই উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র্যাবের একটি দল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মণ্ডলের টোলা এলাকায় আসামি জয়নাল হক টুলুর বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!