কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আলোচিত বদিউজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী।
আটক বদিউজ্জামান দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোটধনলো এলাকার বাসিন্দা। তার ও স্ত্রী ছালেহা বেগমের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সোমবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বদিউজ্জামানের কাছ থেকে ১১ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে। পরে তাকে ও জব্দ করা আলামত রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
ওসি কাওছার আলী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৪ এপ্রিল দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহা বেগমকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে বদিউজ্জামানের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!