রায়পুরে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ জাল জব্দ
রায়পুরে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ জাল জব্দ ।   ছবি: আরটিএনএন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ডাকাতিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি অবৈধ বেহুন্দী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউছারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোর্শেদ।

পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মো. মাহফুজ হাসনাইন বলেন, অভিযানে আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের দুটি রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজনকে আটক করে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০–এর ৫(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।