কক্সবাজারের চকরিয়া উপজেলার থানার ওসি, ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে।
রোববার (১০ মে) রাতে আজিজনগর চেয়ারম্যান লেক এলাকায় উপজেলা বিএনপির এক পিকনিক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বক্তব্যে এনামুল হক বলেন, “ওসি তুই যদি আর কথা না শুনিস, তাহলে রাতে গাট্টি গোল করে রাখতে হবে।” ইউএনও অফিসের কর্মকর্তাদের উদ্দেশেও তিনি একই ধরনের মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “বড় বড় কর্মকর্তা যারা আছে, তাদের আলটিমেটাম দেবেন। ১৫ দিনের মধ্যে কাজ না করলে মসজিদ থেকে খাটিয়া এনে শুইয়ে দেওয়া হবে।”
তবে বক্তব্যের এক পর্যায়ে অবৈধভাবে মাছের ঘেরে না যাওয়ার জন্য নেতাকর্মীদের সতর্কও করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, বৈধ কাজ প্রশাসন না করায় ক্ষোভ থেকেই এমন মন্তব্য করেছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, বিষয়টি তিনি দেখছেন এবং এনামুল হকের সঙ্গে কথা বলবেন।
অন্যদিকে শাহীন দেলোয়ার বলেন, কেন এমন বক্তব্য দেওয়া হয়েছে তা তার বোধগম্য নয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!