বগুড়ার ধুনটে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আব্দুল কাদের ফকির (৬৫) নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগিগাতী গ্রামের অবিয়া ফকিরের ছেলে।
সোমবার রাতে সিরাজগঞ্জ জেলা শহরের নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শ্যামবাড়ি গ্রামের মহরম আলীর সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছেন আব্দুল কাদের ফকির। তার মেয়ে ও জামাই জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। এ কারণে জামাই ও মেয়ের বাড়ি দেখভালের করেন আব্দুল কাদের। মেয়ে-জামাইয়ের বাড়ির পাশেই ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাড়ি। আব্দুল কাদের ওই স্কুলছাত্রীর প্রতিবেশী নানা হন। পূর্ব থেকে স্কুলছাত্রীর সঙ্গে আব্দুল কাদেরের পরিচয় রয়েছে।
এ অবস্থায় ৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় আব্দুল কাদের নিজ বাড়ি থেকে জামাই বাড়িতে আসেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল কাদের কৌশলে স্কুলছাত্রীকে জামাই বাড়িতে ডেকে আনেন।
এ সময় ওই বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে নির্জন বাড়িতে আব্দুল কাদের ওই ছাত্রীকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে আব্দুল কাদের কৌশলে সটকে পড়ে।
এ ঘটনায় ৫ এপ্রিল ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, র্যাবের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!