নরসিংদীর মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, ইব্রাহিম হোসেন নয়নের বিরুদ্ধে অর্থ আদায়, চেকবইয়ের পাতা গায়েব করা এবং কাগজপত্র ফেরত না দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী নাসিমা বেগম।
ভুক্তভোগীর দাবি, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ৮ হাজার টাকা দাবি করা হয়। পরে কাগজপত্র বের করার সময় তার ব্যাংকের চেকবই নিয়ে যাওয়া হয়। ফেরত দেওয়ার পর দেখা যায় চেকবইয়ের ৫টি পাতা অনুপস্থিত।
এছাড়া জন্মনিবন্ধন সনদ ও টিকা কার্ড নিয়ে যাওয়ার পর সেগুলো আর ফেরত দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এসব কাগজ ফেরত চাইলে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
ঘটনায় নাসিমা বেগম থানায় অভিযোগ ও আদালতে মামলা করেছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের কাছেও বিচার দাবি করেছেন তিনি।
অভিযুক্ত ইব্রাহিম হোসেন নয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, অনলাইনের কাজের জন্য কাগজপত্র নেওয়া হয়েছিল, তবে ফ্যামিলি কার্ড বা চেকবই সংক্রান্ত অভিযোগ “ভিত্তিহীন”।
এ বিষয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, অভিযোগের পর তাকে সাংগঠনিকভাবে শোকজ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!