রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা এলাকায় গ্রামীণ পাকা সড়কে ট্রলি থেকে মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মিজানুর রহমান চাঁদ (৫০) ও নজরুল ইসলাম (৪০) নামে দুজনকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২–এর ১১ ও ১৭ বিধি অনুযায়ী মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত সড়কের ওই স্থান পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে কাদামাটির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে—এমন অভিযোগের ভিত্তিতে বারমল্লিকা এলাকায় অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!