সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল শিবসা নদী সংলগ্ন আদাচাই ফরেস্ট অফিসের কালীর খাল এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত সর্দার মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক জাহাঙ্গীরের বাড়ি নড়াগাতী এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জব্দ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!