জমির মালিকানা নিয়ে আদালতের পাল্টাপাল্টি রায়কে কেন্দ্র করে মাধবদীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে আনছর আলী পক্ষ ও মেনহাজুর রহমান রাজু ভূঞা পক্ষ।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১২ মে) সকালে বিরোধপূর্ণ জমিতে রাজু ভূঞার লোকজন কাজ শুরু করতে গেলে বাধা দিতে মাধবদী থানায় যান আনছর আলীর সমর্থকেরা। একপর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে প্রায় ১০ মিনিট পর তারা সড়ক ছেড়ে যান। একই সময়ে পুলিশ বিরোধপূর্ণ জমিতে গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে সরে যেতে নির্দেশ দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে যান নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিফতাহুল হাসান এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিম্ন আদালতে রাজু ভূঞার পক্ষে দেওয়া রায় হাইকোর্ট স্থগিত করেছেন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জমি ও স্থাপনা বর্তমান অবস্থায় রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয়দের ভাষ্য, ১৯৭০ সালের দিকে নওপাড়া মৌজার ওই জমি আনছর আলীর পরিবার রাজু ভূঞার পিতার কাছে বিক্রি করেন। পরে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে ২০১৩ সালে রাজু ভূঞা জমিটির দাবি উত্থাপন করেন। এরপর থেকে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
সর্বশেষ নিম্ন আদালত রাজু ভূঞার পক্ষে রায় দিলে গত ৫ মে আদালতের মাধ্যমে তিনি জমির দখল বুঝে নেন। পরে আনছর আলী পক্ষ ১১ মে হাইকোর্টে আপিল করলে নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দেন আদালত।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!