কুড়িগ্রামে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত |    ছবি: আরটিএনএন

কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গণে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ মেলার আয়োজন করে।

মঙ্গলবার (১২ মে) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব এবং বিসিসিপির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. মোঃ শহিদুল আলম।

মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মোট ১০টি স্টলে জলবায়ু পরিবর্তন, জেন্ডার সমতা এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। দর্শনার্থীদের মাঝে জলবায়ু অভিযোজন, টেকসই জীবিকায়ন এবং নারী-পুরুষ সমতার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, জলবায়ু পরির্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয়েছে।