আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে জয়পুরহাটে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা হয়েছে।
আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে জয়পুরহাটে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা হয়েছে।   ছবি: আরটিএনএন

আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে জয়পুরহাটে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১২ মে) সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের মূল স্লোগান হলো—“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন এবং ইংরেজিতে “Our Nurses, Our Future, Empowered Nurses Save Lives।”

র‍্যালিতে জেলার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। দিবসটি উপলক্ষে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদান স্মরণ করা হয় এবং মানবসেবায় নার্সদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অনস্বীকার্য। দিবসটি নার্সিং পেশার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তারা আরও বলেন, বর্তমানে স্বাস্থ্যসেবায় নার্সরা অসামান্য অবদান রাখছে। তারা নিজেদের পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন এবং ভবিষ্যতেও এই সেবামূলক কাজে নিজেদের সর্বোচ্চভাবে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কছিমন নেছা নার্সিং ইনস্টিটিউট, জয়পুরহাটের চেয়ারম্যান ড. মো. গোলাম মোস্তফা মন্ডল, ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুনসহ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।