আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করছে।
সোমবার লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত ‘চাকরি মেলা–২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, “শুধু চাকরি খোঁজার মানসিকতা নয়, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রমই তরুণদের সাফল্যের মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বড় শিল্প প্রতিষ্ঠানের চাকরি মেলা আয়োজন স্থানীয় তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
মেলায় সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আসা চাকরিপ্রার্থীদের ভিড় দেখা যায়। আয়োজক প্রতিষ্ঠান জানায়, প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী নিবন্ধন করেছেন। লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে এক হাজার জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!