রাজবাড়ীতে জাতীয় পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকার নিরাপদ খাদ্য অফিসে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অফিস ছুটির কিছু আগে প্রতিদিনের মতো জাতীয় পতাকা নামাতে যান মনিরা খাতুন। এ সময় অসাবধানতাবশত তার হাতে থাকা স্টিলের পাইপ পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে স্পর্শ করে। মুহূর্তেই পাইপে বিদ্যুৎ সঞ্চালিত হলে মনিরার শরীরে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে তখন অফিসে অন্য কেউ উপস্থিত না থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। এতে তার শরীরের অধিকাংশ অংশ আগুনে ঝলসে যায়। পরে পথচারীরা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, “আমাদের অফিসের কর্মচারী মনিরা খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার জ্ঞান ফিরেছে, তবে শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!