যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে।   ছবি: আরটিএনএন

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে।

সোমবার (১১ মে ২০২৬) বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪১টি ভারতীয় শাড়ি, ৫০০ গ্রাম জিরা, ১৩ প্যাকেট ফুসকা, ১৫ কেজি কিসমিস, ১ হাজার ৯০৪টি বিভিন্ন খাদ্যপণ্য, ৩০ প্যাকেট সন পাপড়ি, ১০৮টি ওষুধ, ৪১৩টি চকলেট এবং ৮৮৬টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৫ হাজার ৭৬০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তৎপরতা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।