নারায়ণগঞ্জে ডাকাতচক্রের প্রধানসহ আটক ৩, ডাকাত, আটক, পুলিশ, ডাকাত প্রধান আটক,
নারায়ণগঞ্জে ডাকাতচক্রের প্রধানসহ আটক ৩।   ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতচক্রের প্রধানসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) সকালে ধামগড় ইস্পাহানি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন ডাকাতচক্রের প্রধান নুর আলম ওরফে ভল্লুক (৪২), মো. ইয়াছিন (৩৩) এবং মো. সালাউদ্দিন (৪৫)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বন্দর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর দায়ের হওয়া ওই মামলায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, নুর আলম ও ইয়াছিনের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১২ থেকে ১৩টি মামলা রয়েছে। আর সালাউদ্দিন ডাকাতদলের সদস্যদের পুলিশি অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।