সাজেকে ইউপিডিএফের সড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটকরা, সাজেক, পর্যটন, সাজেক অবরোধ, ইউপিডিএফ প্রসীত, ইউপিডিএফ গণতন্ত্র, মাচালং, উজোবাজার, অবরোধ, হর্তাল, মিছিল, রিসোর্ট, পর্যটক, বাঘাইহাট,  মারমা, চাকমা, গুলি করে হত্যা, খুন, হত্যা, সদস্য হত্যা, সদস্যকে খুন, রাঙ্গামাটি, চট্টগ্রাম,
সাজেকে ইউপিডিএফের সড়ক অবরোধ, ভোগান্তিতে পর্যটকরা।   ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ প্রসীতের ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। সোমবার (১১ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ বিভিন্ন এলাকায় সড়কে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এ সময় অবরোধকারীদের সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা যায়। ফলে সাজেক হতে দীঘিনালা ও দীঘিনালা হতে বাঘাইছড়ি সড়কে যান চলাচল অনেকাংশে বন্ধ হয়ে যায়।

সাজেকের একটি রিসোর্ট কর্মকর্তা জানান, প্রতিদিন সকাল ১০টায় বাঘাইহাট থেকে সাজেক এবং সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে্য পর্যটকবাহী যানবাহন চলাচল করে। তবে অবরোধের কারণে নির্ধারিত সময়ে কোনো যানবাহন ছেড়ে যেতে পারেনি। তিনি বলেন, বর্তমানে সাজেকের রিসোর্টগুলোতেও পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম।

বর্তমানে সাজেকের রিসোর্টগুলোতে পর্যটকের উপস্থিতিও তুলনামূলক কম।

উল্লেখ্য, গত শনিবার (৯ মে) সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীতের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে সংগঠনটি।

ইউপিডিএফ প্রসীতের মুখপাত্র অংগ্য মারমা বলেন, হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।