পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীর চুমু খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অস্বস্তিতে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পরে শিক্ষার্থীরা ভাঙ্গুড়া-নওগাঁ সড়ক হয়ে বাড়ি ফিরছিল।
পথে এক ছাত্র সহপাঠী ছাত্রীকে অনেক শিক্ষার্থীর সামনে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। এ সময় ঘটনাটি অনেকেই ভিডিও করে। পরে সেই ভিডিওটি বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা আরও জানায়, বিষয়টি নিয়ে ওই দুই শিক্ষার্থীর অভিভাবকরা গ্রাম্য প্রধানদের নিয়ে আগামী বুধবার সালিশে বসে আপস মীমাংসা করবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। বিষয়টি নিয়ে খোঁজখবর নেব।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!