গোপালগঞ্জ সদর উপজেলায় আম পাড়াকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১২ জন আহত হয়েছেন।
রোববার (১০ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউপি সদস্য মেহেদী খাঁ (৩৫), সোহাগ খাঁ (৩০), হাসিনা বেগম (৫৫), খলিল খাঁ (৩৩), সজিব খাঁ (৩০), ইছা খাঁ (২৫), ইব্রাহিম খাঁ (২৮), শাহিন খাঁ (৩২), ইকলাছ খাঁ (৬০), ইকবাল খাঁ (৪০), ইসমাইল খাঁ (২৪) ও পনিজ বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টির বিচার চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত ইউপি সদস্য মেহেদী খাঁ জানান, ওবায়দুর উকিলের আমগাছ থেকে শাহিন খাঁর ছেলে পুকুরপাড়ে দাঁড়িয়ে আম পাড়ে। পরে এ নিয়ে ওবায়দুর উকিল অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তিনি আরও বলেন, পরিস্থিতি থামাতে গেলে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!