রাজশাহীর বিখ্যাত আম কখন গাছ থেকে নামানো যাবে-তার সময়সূচি বা ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। বাজারে যাতে কোনোভাবেই অপরিপক্ব আম প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, সব ধরনের গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ ও লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি ১৫ জুন, বারি আম-৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই এবং কাটিমন ও বারি আম-১১ সারা বছর পাওয়া যাবে।
সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমচাষি, ব্যবসায়ী ও কৃষি অফিসের সমন্বয়ে এই ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ আম নামিয়ে বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আম ব্যবসায়ী, চাষি এবং কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!