হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
একই সময়ে নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৮৯ শিশু। শয্যা সংকটের কারণে রোগীরা মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ মাস বয়সী একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ৮ মে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে ভর্তি হয়েছিল। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হলেও ১১ মে ভোরে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ২৪৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৭ শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং ২৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলেও জানান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের বয়স সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর পর্যন্ত। তবে ৩ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, লোকবল ও যন্ত্রপাতির অভাবে এখনো শিশুদের জন্য আইসিইউ চালু করা সম্ভব হয়নি। বর্তমানে বাবল সিপ্যাপের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!