সোমবার কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ, লোডশেডিং,
সোমবার কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।   ছবি: সংগৃহীত

গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য সোমবার (১১ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর।

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন–এর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ এলাকা, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।