চাঁদপুর শহরের বিপণীবাগ ও মমিন পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১০ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযান সূত্রে জানা গেছে, মমিন পাড়া এলাকার ‘ফ্রেস কো আইসক্রিম’ কারখানায় তল্লাশি চালিয়ে দেখা যায়, সেখানে মানবদেহের জন্য চরম ক্ষতিকর শিল্প গ্রেডের রং ব্যবহার করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি নিজেদের মোড়ক ব্যবহার না করে অন্যের প্যাকেট ব্যবহার করছিল এবং উৎপাদিত আইসক্রিমে কোনো উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন জব্দকৃত ক্ষতিকর রং মেশানো এবং তারিখবিহীন বিপুল পরিমাণ আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন প্রতিষ্ঠানের মালিক মো. জসিম উদ্দিন। এসময় তিনি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ‘জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। ক্ষতিকর রং ও মেয়াদহীন পণ্য বিক্রির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। অভিযান শেষে ওই এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!