রামেকে হাম উপসর্গে ভর্তি আরও ১১, রামেক, হাম,
রামেকে হাম উপসর্গে ভর্তি আরও ১১।   ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১১ জন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।  

রবিবার (১০ মে) হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ১০ জনকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে আরো ১০০ জন। এ নিয়ে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯৭৯ জন এবং মৃত্যু হয়েছে মোট ৫৫ জন রোগীর। চিকিৎসার বিষয়ে সতর্কতা ও গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।