নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চকবাট্টা গ্রামের জামিরুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত শুক্রবার (৮ মে) বিকেল থেকে নিখোঁজ ছিলেন।
রবিবার (১০ মে) সকাল ৯টার দিকে পৌর শহরের ওয়াশেরপুর গ্রামের সোহেল মিয়ার বসতঘরের পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামিরুল চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি জামিরুলের বলে শনাক্ত করেন।
পরিবারের সদস্যদের দাবি, গত শুক্রবার বিকেল থেকে জামিরুল নিখোঁজ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!