দক্ষিণ আফ্রিকায় সুমন মিয়া (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১০ মে) দক্ষিণ আফ্রিকার কেজেডএন (কোয়াজুলু-নাটাল) প্রদেশের নিউ ক্যাসেল শহরে এ ঘটনা ঘটে।
নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মইজ উদ্দিনের ছোট ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ থেকে ১৫ বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সুমন দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিউ ক্যাসেল শহরের নিকট এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে তিনি সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ঘটনার দিন ব্যবসায়িক কাজে মালামাল ক্রয়ের উদ্দেশ্যে তিনি শহরে যান। পরে মালামাল নিয়ে ফেরার পথে বাংলাদেশ সময় বিকেল আনুমানিক ৫টা এবং দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় দুপুর ১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত সুমনের মরদেহ কবে দেশে আনা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুমনের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। গ্রামের বাড়িতেও চলছে কান্নার রোল। স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন, সুমন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। বিদেশে থেকে পরিবারের জন্য অনেক কষ্ট করেছে। তার এমন মর্মান্তিক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!