পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ মে) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয় এবং যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ সৈনিকদের স্মরণে এ কর্মসূচি পালন করেন প্রকল্পে কর্মরত রুশ নাগরিকরা।
শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত শত শত রুশ নাগরিক, তাদের স্ত্রী ও সন্তানরা অংশ নেন। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ যোদ্ধাদের ছবি সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে গ্রিন সিটি এলাকা প্রদক্ষিণ করেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য শহীদ যোদ্ধাদের স্মরণ করা, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানানো এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠান ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় গ্রিন সিটি স্টেডিয়ামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের বৃহত্তম এই প্রকল্পকে ঘিরে ঈশ্বরদীর পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কাজ চলছে জোরেশোরে। প্রকল্পটি চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকাংশে পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!