ঝিনাইদহ শহরের বিভিন্ন বিপণিবিতান, পোশাকের দোকান ও শপিং মার্কেটে পর্যাপ্ত টয়লেট বা ওয়াশরুম না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা এই সমস্যায় বেশি দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
শহরের ব্যস্ত মার্কেটগুলোতে ঘণ্টার পর ঘণ্টা কেনাকাটা করলেও ব্যবহারযোগ্য কোনো পাবলিক ওয়াশরুম না থাকায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে।
শহরের পায়রা চত্বরের ১০ তলা মার্কেট, বঙ্গবাজার, পিপিলিকা মার্কেট, মুন্সী মার্কেট, কেসি বসু সড়কসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, অধিকাংশ বিপণিবিতানে নির্দিষ্ট টয়লেট ব্যবস্থা নেই। কোথাও কোথাও দোকান মালিকদের ব্যক্তিগত টয়লেট থাকলেও তা সাধারণ ক্রেতাদের জন্য উন্মুক্ত নয়।
শৈলকুপা থেকে কেনাকাটা করতে আসা গৃহিণী রোজিনা খাতুন বলেন, মার্কেটে এসে অনেক সময় দুই থেকে তিন ঘণ্টা থাকতে হয়। কিন্তু জরুরি প্রয়োজনে ব্যবহার করার মতো কোনো ওয়াশরুম পাওয়া যায় না। নারীদের জন্য এটি খুবই কষ্টকর ও বিব্রতকর।
কলেজছাত্রী তানজিলা ইসলাম বলেন, বন্ধুদের সঙ্গে শপিং করতে এসে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় ওয়াশরুম নিয়ে। অনেক সময় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হয়।
শহরের ব্যবসায়ী আব্দুল কাদের জানান, বর্তমানে মার্কেটগুলো আধুনিক হলেও মৌলিক নাগরিক সুবিধার বিষয়টি উপেক্ষিত। বড় মার্কেটে নারী-পুরুষের জন্য আলাদা টয়লেট থাকা জরুরি।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন বলেন, শহরের বেশিরভাগ মার্কেট অনেক আগে নির্মিত হওয়ায় তখন এ বিষয়টি গুরুত্ব পায়নি। নতুন মার্কেটগুলোতে টয়লেট ব্যবস্থা রাখা জরুরি। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পাবলিক টয়লেট নির্মাণ করা হলে সমস্যার কিছুটা সমাধান হবে।
এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। শহরের মার্কেট ও বিপণিবিতানে পর্যাপ্ত টয়লেট সুবিধা নিশ্চিত করতে ব্যবসায়ী সমিতি ও মার্কেট মালিকদের সঙ্গে আলোচনা করা হবে। নতুন মার্কেট নির্মাণে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!