চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ৪ জন ব্যবসায়ীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুরের যৌথ অভিযানে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার দশানী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ডিজেল উদ্ধার করা হয়।
অভিযানে জ্বালানি তেল মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত আটক ব্যবসায়ীদের মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানা আদায়ের পর জব্দ করা ডিজেল পুনরায় ব্যবসায়ীদের জিম্মায় ফেরত দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট তৈরি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!