নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী রয়েছেন।
রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম-বাংলা টাওয়ারের সামনে একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তাঁর স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী হাসান জানান, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ছুটে এসে ঘরের ভেতর আগুন দেখতে পান। পরে দ্রুত ভেতর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি ধারণা করেন, বাসার গ্যাস লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ কালামের শরীরের ৯৫ শতাংশ, তাঁর স্ত্রীর ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। সবাই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!