ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো রিভলভার উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ মে) রাত ৯টার দিকে পৌর শহরের জগথা মহল্লার লাছি ব্রিজের কাছে পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে পড়ে থাকা একটি রিভলভার উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের জগথা এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবের বাড়ির পাশে লাছি ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার ধারে একটি পরিত্যক্ত রিভলভার পড়ে থাকতে দেখে এক পথচারী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিহীন রিভলভারটি উদ্ধার করে থানায় নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!