যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া প্রেমের জেরে ইক্রামুল কবির (২৫) নামে এক যুবককে হত্যার পর মরদেহ গুম করার ঘটনা ঘটেছে। নিখোঁজের এক মাস পাঁচ দিন পর শনিবার (৯ মে) সন্ধ্যায় অভিযুক্ত গৃহবধূর বাড়ির গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইক্রামুল কবির পুটখালি ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বসতপুর পূর্বপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে আল ফুয়াদের স্ত্রী মুন্নীর (২২) সঙ্গে ইক্রামুলের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। প্রায় এক মাস পাঁচ দিন আগে পাওনা টাকা আনতে মুন্নীর কাছে গেলে ইক্রামুল নিখোঁজ হন।
পরবর্তীতে দীর্ঘদিন তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত স্বামী আল ফুয়াদকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বসতপুর গ্রামে অভিযান চালানো হয়।
পরে গোয়ালঘরের মাটি খুঁড়ে ইক্রামুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আল ফুয়াদ ও তাঁর স্ত্রী মুন্নী বেগমকে আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, পরকীয়া সম্পর্ক ও পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ইক্রামুলকে শ্বাসরোধ বা অন্য কোনোভাবে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনে গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শত শত মানুষ অভিযুক্তদের বাড়ির সামনে ভিড় করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!