সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) ভোরে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত জিন্নাহ ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের ঘেরের ভেতরে থাকা একটি পুকুরে এক ব্যক্তির দুই পা পানির ওপর ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতের ডান চোখের ওপরে কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে তাকে কুপিয়ে হত্যার পর মরদেহটি ঘেরের পুকুরে ফেলে রেখে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!