দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল তিনটা ১০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের আলুপাড়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এখনো ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামে এর উৎপত্তি হয়।
অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের বিলাসিপাড়া। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং ময়মনসিংহ পর্যন্ত পড়েছে।
ইউএসজিএসও একই ভূমিকম্পের কথা জানিয়েছে, তবে তাদের হিসাবে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভূত হওয়ার পোস্ট দেখা গেছে।
এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!