পঞ্চগড়ের গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এক শিক্ষকের দীর্ঘ অধ্যবসায় ও শিক্ষাজীবনের স্বীকৃতি মিলেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে। নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকে তার নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারীতে আনন্দের আবহ তৈরি হয়েছে।
ড. ইস্রাফীল শাহীন ১৯৬৪ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের এক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তোড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইব্রাহিম মিয়ার ছেলে। এছাড়া তিনি প্রয়াত অভিনেতা আব্দুর রহমানের দৌহিত্র।
শৈশবে গ্রামের পরিবেশে বেড়ে ওঠা ইস্রাফীল শাহীন পড়াশোনায় ছিলেন মেধাবী। নানাবাড়িতে থেকে তিনি রসেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে ঠাকুরগাঁও জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৮২ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর তিনি ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে নাট্য পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে যোগ দেন।
বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তার মেয়াদ হবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত।
ড. ইস্রাফীল শাহীন বলেন, দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই কয়েকটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জলবায়ু বিজ্ঞান ও ডেটা সিস্টেম, অ্যাগ্রিটেক ও টেকসই খাদ্যব্যবস্থা, পারফর্মিং আর্টস, ডিজিটাল অর্থনীতি এবং টেকসই অর্থায়ন বিভাগ।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালুর জন্য দ্রুত জমি অধিগ্রহণ প্রয়োজন।
নবগঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!