দীর্ঘ ২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৯ মে) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
সমিতি সূত্রে জানা গেছে, শহরের একটি বিদ্যালয়ের ১০টি কক্ষে মোট এক হাজার ৮৬০ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তার ও মো. শাহরিয়ার সজল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. জহির উদ্দিন। এছাড়া ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিমের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে মোট ২৭টি পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে সমিতির সাবেক সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিস্টার ও ফারুক হারুনের নেতৃত্বাধীন প্যানেল ‘মাছ’ প্রতীক নিয়ে এবং নাসির উদ্দিন মিলন ও মুশফিকুর রহমান পিপুলের নেতৃত্বাধীন প্যানেল ‘ছাতা’ প্রতীক নিয়ে নির্বাচন করছে।
প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল বলেন, সকাল থেকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
সর্বশেষ ২০০৪ সালে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় কোনো নির্বাচন হয়নি। এবার ব্যবসায়ীরা নতুন নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!