ফেনীতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিজিডি) উদ্যোগে শনিবার শহরের গোল্ডেন প্যালেস রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠকেরা অংশ নেন।
সিজিডির নির্বাহী পরিচালক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাইদুল ইসলাম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একাডেমি অব অ্যানালিটিকস অ্যান্ড রিসার্চের (এএআর) নির্বাহী পরিচালক জাবের বিন ওবায়েদ উল্লাহ চৌধুরী।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহীম, গোল্ডেন প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মুহাম্মদ মুসা হাসনাত, জেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য সম্পাদক মুজিবুর রহমান, এখন টিভির ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম এবং মালেদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন।
কর্মশালায় সংগঠন পরিচালনা, অর্থায়ন, নেতৃত্ব ও ইভেন্ট ব্যবস্থাপনাসহ চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
“সামাজিক সংগঠনের ফাইন্যান্স ও স্পন্সরশিপ ম্যানেজমেন্ট” বিষয়ে প্রশিক্ষণ দেন ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কোঅর্ডিনেটর ফয়সাল ভূঁইয়া। “সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠকদের শিক্ষা ও প্রশিক্ষণ” বিষয়ে আলোচনা করেন স্বপ্নপুরী কল্যাণ সংস্থার সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ হাসান। “প্রোগ্রাম ও ইভেন্ট বাস্তবায়ন এ টু জেড” বিষয়ে প্রশিক্ষণ দেন শরীফুল ইসলাম অপু। এছাড়া সংগঠন নিবন্ধন, গঠনতন্ত্র, নেতৃত্ব ও সাংগঠনিক আচরণ বিষয়ে সেশন পরিচালনা করেন সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!