রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিত গ্রুপ) এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেগেরা চাকমা, যিনি লেত্তবাপ নামেও পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় ইউপিডিএফের ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় ও দায়িত্বশীল সূত্রগুলোর মতে , শনিবার ভোরে শুকনাছড়া এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তিনি পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অস্ত্রধারীরা পাহাড়ি অরণ্যে সরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
হত্যাকাণ্ডের বিষয়ে ইউপিডিএফের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, দুর্গম এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এলাকা দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!