যশোরে অপহরণের অভিযোগে নিখোঁজ হওয়া নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনার পর পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ওই কিশোরীকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, গত ৮ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।
এ ঘটনায় কিশোরীর পরিবার আদালতে অপহরণ মামলা করে। মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাঁচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়। আদালত পরে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।
নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের দাবিতে পরিবার ও স্থানীয়রা মানববন্ধন এবং থানায় অবস্থান কর্মসূচিও পালন করেন।
পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত পদক্ষেপ নিতে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে নির্দেশ দেন।
পুলিশের বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করে। শুক্রবার (৮ মে) তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করে দ্রুত কিশোরীকে উদ্ধারের নির্দেশনা দেন। পরে গুরুত্বের সঙ্গে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!