যশোর শহরের নিরালাপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মে) রাতে পরিচালিত এ অভিযানে গাঁজা সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধে তাদের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা শিউলি বেগম, বেজপাড়া রানার অফিস মোড় এলাকার আরশাদ আলীর ছেলে মেহেদী, ষষ্ঠীতলা এলাকার সুমন আহমেদের ছেলে শাকিব হাসান এবং বেজপাড়া এলাকার বাবুর ছেলে ইমরান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিউলি বেগমকে গাঁজা সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৪(৫) ধারায় সাত দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই ধারায় মেহেদী ও শাকিব হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ইমরানকে ২০ দিনের কারাদণ্ড ও এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন ও মো. সামিউল ইসলাম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!