লালমনিরহাট সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
শুক্রবার (৮ মে) দুপুরে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে কর্নপুর মাঠের পাড় এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি টহলদল।
এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক নারীকে থামার সংকেত দেওয়া হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটক নারী মোছা. রুবিনা খাতুন (৪০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের আকুল উদ্দিনের স্ত্রী।
বিজিবি জানায়, আটক নারীর কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার টাকা।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!