গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা।
গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা।   ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে এক ঘাতক। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউৎকোনা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ঘাতক গৃহকর্তার নাম ফোরকান মিয়া বলে জানা গেছে। নিহতরা হলেন—ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫) ও মারিয়া (৮), ছেলে ফরিদ (২) ও শ্যালক রসুল মিয়া (২২)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম আরটিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরে ঘাতক নিজেই নিহতের স্বজনদের মোবাইল ফোনে খুনের ঘটনা জানিয়েছেন।

ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।