সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাউয়া বাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে প্রায় ২০ লাখ টাকা পেতেন জাউয়া কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। কয়েক দফা তাগাদা দিয়েও টাকা আদায় করতে না পেরে দুই দিন আগে আখলুছ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। এ ঘটনার জেরে জাউয়া বাজারে আখলুছ মিয়ার সমর্থকেরা মোহাম্মদ আলীকে মারধর করেন।
এর পাল্টা হিসেবে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে মোহাম্মদ আলীর লোকজন আখলুছ মিয়ার পক্ষের কয়েকজনকে মারধর করেন। এ নিয়ে উত্তেজনার ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন জাউয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষকে সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। এতে সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এ সময় সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল যানজটে আটকা পড়েন। পরে তিনি গাড়ি থেকে নেমে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এ সময় ইটপাটকেলের আঘাতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন। পরে তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!