রাজবাড়ীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২  
রাজবাড়ীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২ ।   ছবি: আরটিএনএন

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৮ মে) উপজেলার মৌরাট ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাংশার মৌরাট ইউনিয়নের চৌড়াপাড়া এলাকার মৃত আছমত সরদারের ছেলে শামীম সরদার (৪০) ও একই এলাকার ছাকেন আলী সরদারের ছেলে মিঠু সরদার (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।