নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌ পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য মো. মহসিন সরদার (৪৩)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর এলাকার মৃত মো. আব্দুল করিম সরদারের ছেলে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চারজন কনস্টেবল রাতের বেলায় ডাকাতি প্রতিরোধে টহল দিচ্ছিলেন। টহল চলাকালে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল এলাকায় তাদের নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর নৌযানটি উল্টে গেলে টহল টিমের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে ওঠেন। এ সময় কনস্টেবল মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান জানান, নিহত কনস্টেবলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এখনো বাল্কহেডটি জব্দ করা সম্ভব হয়নি এবং কাউকে আটকও করা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ দুর্ঘটনায় নৌ পুলিশের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!