কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঘাঘলা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট পিছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পথে ভারতীয় কাপড়ের একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘাঘলা বাজার এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল।
এ সময় ব্যাটারিচালিত অটোভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে তাদের থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অটোভ্যান ও কাপড় ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মানবপাচার রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে বিজিবি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!